• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঢাকাস্থ সখীপুর যুব সমিতির ঈদ সামগ্রী বিতরণ

মে 1, 2022

ঢাকাস্থ সখীপুর যুব সমিতির ঈদ সামগ্রী বিতরণ
বাদল হোসাইন সখীপুর :টাঙ্গাইলের সখীপুরে ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১মে) সকাল ১১ টায় ডাকবাংলা চত্বরে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ,ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপেক্সের ব্যবস্থাপক এস এম আল আমিন, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ছবুর রেজা, ন্যাশনাল আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম দিপু, স্কলার্স ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রেজাউল করিম রেজা, পরিদর্শক মনিরুল ইসলাম, পরিদর্শক নাজমুল হাসান রুবেল, ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সাবেক সভাপতি শাহআলম সৈকত, সহ সভাপতি শাহিদা আমিন, সদস্য দেওয়ান শওকত ওসমান ও ফজলুল হক বাপ্পা,কামরুল হাসান আজাদ প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ সখীপুর যুব সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব সিকদার।
এসময় চার শতাধিক পরিবারের মাঝে ১ কেজি চাউল, ১ কেজি চিনি, একটি সেমাই ও এক প্যাকেট গুঁড়ো দুধ বিতরণ করা হয়।
মনিরুজ্জামান মনির বলেন,আমরা যারা ঢাকায় থাকি,এলাকার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments