• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীর মাথা ফাটালো স্বামী

মে 2, 2022
স্ত্রী মালেকা বেগমের মাথা ফাটানোর ছবি। তাহার মাথায় ১০টি সেলাই করা হয়েছে।

সখীপুরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীর মাথা ফাটালো স্বামী

“নিজস্ব প্রতিবেদক”টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহে স্বামী ফজলুর রহমান ফজলের বিরুদ্ধে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রী মালেকা বেগমকে (৪৫) মাথা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে রোজা রাখা অবস্থায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা মইশাকড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে সখীপুর লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১০টি সেলাই দিয়েছেন চিকিৎসক। পাষণ্ড স্বামীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন মালেকার পরিবার।

জানা যায়, প্রায় ২০ বছর আগে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোবারক মেলেটারীর মেয়ে মালেকা বেগমের একই উপজেলার কালমেঘা মইশাকড়ি গ্রামের মেহের আলীর ছেলে ফজলুর রহমান ফজলের সহিত বিয়ে হয়। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ফজলের নানা অত্যাচার সহ্য করে আসছেন স্ত্রী মালেকা বেগম। বুধবার রোজা অবস্থায় ইফতারে পূর্ব মূহুর্তে সামান্য বিষয়কে নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীর মাথা ফাটিয়ে দেয় স্বামী ফজল। এ সময় মালেকার আত্ম চিৎকারে পাশের বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করেন।
এ ব্যাপারে পাষণ্ড স্বামী ফজলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হামলার কথা স্বীকার করেন।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, বিষয়টি নিষ্পত্তি করার জন্য ঈদের পরদিন বসা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments