• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাকের পার্টির সুবিজয় ঘ্রাণ আসন্ন- জাদু মিয়া।

সেপ্টে. 16, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরীর পবিত্র ওফাত দিবসকে সামনে রেখে ফরিদপুর থানা জাকের পার্টি মিশন সভা করেছে। বুধবার বিকেল ৫টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এই মিশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কমিটির সভাপতি মাওঃ রইচ উদ্দিন, থানা কমিটির সাংগঠনিক কুদ্দুস মোল্যা, ছাত্রফ্রন্টের সভাপতি নাজিমউদ্দিন খানসহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টির সুবিজয় ঘ্রাণ আসন্ন। বিশ্ব ওলির আদর্শে আমরা দেশ ও মানুষের কল্যাণে জাকের পার্টি নিয়ে কাজ করছি। আগামী আরবী মাসের ৭ই সফর ২৫শে সেপ্টেম্বর বিশ্ব ওলির পবিত্র ওফায়েত দিবসকে সামনে রেখে প্রস্তুতি চলছে। বনানী পাক দরবার শরীফ ও শেরপুর পাকুরিয়া পাক দরবার শরীফে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments