চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুর চরভদ্রাসন উপজেলার নদী ভাঙ্গন কবলিতদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ৩৩ পরিবারের মাঝে চাউল বিতরন কালে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ (উপ-সচিব) প্রধান নির্বাহী কর্মকর্তা, ফরিদপুর জেলা পরিষদ।
চরভদ্রাসন উপজেলা পরিষদের পক্ষ হতে নদী ভাঙ্গনে গৃহহারা এমপি ডাঙ্গী গ্রামের ১৫,বালিয়া ডাঙ্গী গ্রামের ১৫ ও ফাজেল খার ডাঙ্গী গ্রামের ৩ মোট ৩৩ পরিবারের মাঝে এ চাউল বিতরন করা হয়। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ জিএম বাদল আমিন,উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান(অ:দা:),প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু এহসান মিয়া,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, ইউপি সদস্য বোরহান মোল্যা,বারেক মন্ডল প্রমূখ।
পরবর্তীতে তাদের আর্থিক সাহায্য করা হবে বলে জানা যায়।
চরভদ্রাসনে ভাঙ্গন কবলিতদের মাঝে চাউল বিতরন
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
