
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের শাহাদত উপজেলার প্রথম করোনা ভাইরাস (কভিট ১৯) আক্রান্ত রোগি। করোনার সাথে যুদ্ধ করে ২৮শে মে বাড়ি ফিরেছে সে।
বাংলাদেশে করোনা সনাক্তের ৭৩ দিন পরে সালথায় প্রথম করোনা ধরা পরে। ১৭ তারিখে প্রথম সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরিক্ষা করায় শাহাদত, করোনা পজিটিভ হলে ১৯ তারিখ শাহাদতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলুসনে পাঠানো হয় এবং শাহাদতের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন সালথা। ফরিদপুরে ডাক্তারদের পরামর্শ সঠিকভাবে পালন করে শাহাদত। নিজেকে সুস্থ অনুভব করলে ২৪ শে মে আবার করোনার নমুনা পরিক্ষা করে সেখানে নেগেটিভ আছে। পরবর্তিতে ২৬ তারিখে আবারও নমুনা পরিক্ষা করা হয় সেখানেও নেগেটিভ আশে শাহাদতের। তারপর স্বস্তির নিশ্বাস হাসপাতাল কতৃপক্ষের ছাড়পত্র ও কিছু পরামর্শ নিয়ে ২৮ শে মে বৃহস্পতিবার বিকালে বাড়ি ফেরে শাহাদত।
করোনা নিয়ে শাহাদত এই প্রতিবেদককে জানায়, সুস্থতা আল্লাহর বড় নেয়ামত, আপনারা সকলেই সরকার নির্ধারিত স্বাস্থবিধি মেনে চলুন। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে হবেন না। সালথা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই করোনা আক্রান্ত হবার পর আমাকে ও আমার পরিবার কে সবরকম সাহায্য সহযোগিতা করার জন্য।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, শাহাদত ও তার পরিবারের জন্য শুভ কামনা রইলো। সবার প্রতি অনুরোধ থাকবে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বাইরে থেকে এসে ২০ সেকেন্ডের মত সময় নিয়ে হাত ধুয়ে নিন। পরিধেয় জামা কাপর আলাদা করে রেখে ধুয়ে তারপর ব্যবহার করুন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। করোনা ভাইরাস মোকাবেলায় সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।
২৯ মে ২০২০
