ইতালিতে দিন দিন বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। বাংলাদেশ ইন ইতালি আয়োজিত প্রথমবারের মতো ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট ইতালি টুর্নামেন্ট ২০২৫।
নক আউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে সেমিফাইনাল থেকে ও ফাইনালে উঠে আসে রোম বাংলা বনাম কুমিল্লা ক্রিকেট ক্লাব। ফাইনালে রোম বাংলা ৮ উইকেটে ১৫৩ রানের জবাবে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ১২৫ রানে। ম্যাচে রোম বাংলা কুমিল্লাকে ২৮ রানে পরাজিত করে জয় তুলে নেয়। আয়োজনের প্রথম শিরোপা অর্জন করে রোম বাংলা।
আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক ইমন রহমান। এছাড়া গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আয়ান সামির, নুর মোহাম্মদ, আব্দুল কাদির, রবিউল আওয়াল ও কাউসার উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির ক্রিকেট ফেডারেশনের সভাপতি মারিয়া লরেনা, ইতালি নারী জাতীয় ক্রিকেট দলের কোচ প্রভাত — কোচ, SDS Giochi, Lazio’র প্রধান মার্কো ওটাভি।
এছাড়াও স্পন্সর ও সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর রূপসী বাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর পরিচালক ইয়াসিন আরাফাত রনি, TMM BANGLA PATENTE র আহসানুল হক পিয়াল, Service Italia কর্নধার মনির মোহাম্মদ, Fruits & Coffeeর আমির হোসেন, OFIB ITALIAর রনি হোসেন, Asian Goldর শাহাদাত হোসেন রনি, Dream Tourismর আশিক মজুমদার, Multimedia Pointর আসিফ মোহাম্মদ, মিজান রহমান, ইমন রহমান, প্রবাসী কল্যাণ পরিষদের আতিকুর রহমান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদুল ও Combo Ristorante এর আল আমিন মুন্সী।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। তারা বলেন, ইতালিতে থেকেও প্রবাসীরা বাংলাদেশ ও ক্রিকেটের প্রতি ভালোবাসা ধরে রাখার সুযোগ পাচ্ছে। পাশাপাশি এই টুর্নামেন্ট যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করে, ইতালিতে প্রবাসী বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়দের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি ভূমিকা রাখবে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতেও.
