• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনাঃ হ্যান্ড মাইক নিয়ে মেয়র নিজেই ছুটছেন সবাইকে সচেতন করতে

মার্চ 25, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই পৌরসভায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযান করছেন ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির। হ্যান্ড মাইক নিয়ে নিজের নির্বাচনী এলাকার জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ হতে বাঁচানোর চেষ্টায় সচেতনতামূলক বক্তব্য প্রচার করছেন এবং শ্রমজীবি মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে আতঙ্কিত না হয়ে করোনার হাত থেকে রক্ষা পেতে বুধবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম করেন মেয়র।

এ সময় তিনি পৌর এলাকার জনগনকে সচেতন করার লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার আদেশ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন। জনসমাগম এড়িয়ে চলার জন্য, বাড়িতে থাকা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া,বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন এক রুমে থাকা অবাধে চলাফেরা না করার আহবান জানান।

তিনি আরোও বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সংকট দেখিয়ে কোন ব্যবসায়ী যেন ফায়দা লুটতে না পারে সে দিকেও সজাগ রয়েছে প্রশাসন। এর ব্যত্তয় ঘটলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এই প্রচারনার মাধ্যমে সাধারণ মানুষ আরো সচেতন হবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments