• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী আওয়ামী লীগের কমিটি অনুমোদন নিয়ে মিথ্যাচার

অক্টো. 21, 2022

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইতালিয়ান ভাষায় করা বইটি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর কাছে পৌচ্ছে দেয়া নিয়ে ফেসবুক মিডিয়ায় জনাব কিবরিয়া সাহেব সহ কিছু লোকজনের ছবি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যা অত্যান্ত নেকাকার জনক। বললেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

তিনি আরও বলেন আপনারা জানেন যে, বইটি ইতালী আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাজী মোঃ ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ আমাদের অনেকের অর্থে বইটি ইতালিয়ান ভাষায় করা হয়েছে। মূলকথা হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তারা নেত্রীর হাতে দিতে গেছেন এর বেশি কিছু নয়।

হাসান ইকবাল বলেন, মাননীয় নেত্রী শেখ হাসিনা দলের সমস্ত সিদ্ধান্তের অধিকারী, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, যদি তিনি সিদ্ধান্ত নিয়ে থাকতেন তবে তা হাসি মুখে মেনে নিতাম কিন্তু আমরা জানতে পারি নেত্রী এমন কিছুই বলেননি। কিন্তু এবার তারা মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রীকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারে নেমেছে, যা সত্যিই দুঃখজনক।। যদিও আপনারা দেখেছেন এর আগেও তারা দেশে প্রবাসের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ভাবে মিথ্যাচার করেছে। অতএব এই সমস্ত প্রপাকান্ড করে ইতালী আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব নয়, আমরা সকল নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন তিনি।
হাসান ইকবাল বলেন, ইতালী আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এই মুহূর্তে সাংগঠনিক কাজে বাংলাদেশে অবস্থান করছেন। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ১১ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত ইতালী আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন সহ প্রকাশ করতে সক্ষম হবো।
এ সময় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments