• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি‘র সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিলে প্রবাসী কল্যাণ মন্ত্রীর আহ্বান

মার্চ 8, 2026

ইতালিতে বসবাসরত মুসলিম প্রবাসী বাংলাদেশীদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও ধর্মীয় চেতনাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে তরপিনাত্তারায় টিএমসি মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি।

ইফতার মাহফিলে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি আরমান উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম মিয়ার পরিচালনায় এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটন।

এছাড়াও ইতালি বিএনপির শীর্ষ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, মাইনুল আলম খোকন, জুয়েল আহমেদ, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান সহ রোম মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম, মুন্সীগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা

বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের প্রতি দায়বদ্ধতা ও সামাজিক বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আমিন খান, সহ সভাপতি নুরুল ইসলাম, জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কর, লিমন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক সুলেমান চৌধরী, দপ্তর সম্পাদক জাবেদ আহমেদ, উপদেষ্টা মাসুক মিয়া, কাদির মিয়া, সাবেক সম্মানিত সদস্য সাব্বির আহমেদ, সদস্য জুবাহিদ আহমেদ, শাহরিয়ার আহমেদ টিপু সহ অন্যান্য সদস্যরা।

শেষে প্রবাসীদের মঙ্গল, দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি – সমৃদ্ধি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মসজিদের হাফেজ আবুল কালাম।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments