• রবি. মে ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির মনফালকনে প্রতিবাদ সভা

নভে. 22, 2023

নাজমুল হোসেন, ইতালি ব্যুরো প্রধান : কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি ‘র সভাপতি,ময়মনসিংহ বিভাগের জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সমন্বয়ক মোঃ শরীফুল আলম সহ বাংলাদেশের অসংখ নেতাকর্মী গ্রেফতার ও নির্যাতনের শিকার ,মিথ্যা মামলা সহ দলীয় নেতাকর্মিদের হয়রানি কর্মকান্ডের প্রতিবাদে ইতালির মনফালকনে ভৈরব প্রবাসী বিএনপি পরিবার এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্থানীয় একটি হলরুমে মনফালকনে বিএনপির উপদেষ্টা নুরুল আমিন খন্দকারের সভাপতিত্বে এবং মনফালকনে বিএনপির সাধারণ সম্পাদক হামীম হোসাইনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মনফালকনে বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনফালকনে বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান সোহেল ,ফরিদ আহমেদ , রকিব মোহাম্মদ ইলিয়াছ , মিয়া মাসুম, ইছাক সরকার, জামাল মিয়া ,সুমন আহমেদ এম এইস কবির , মিয়া ,ইদ্রিছ হাওলাদার , শামীম আহমেদ , ওমর ফারুক সহ মনফালকনে বিএনপি যুবদলের নেতাকর্মীরা এবং কিশোরগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা ক্ষমতাসীন দলের রাজনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানান এবং অবলিম্বে কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি কামনা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments