ইতালির ভারেজ প্রভেন্সি আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে ভারেজ প্রভেন্সি আওয়ামী লীগের সহ সভাপতি জসিম মাষ্টারের সভাপতিত্বে এবং রেজাউল করিমের পরিচালনায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা গমন উপলক্ষ্যে সেখানে জামাত বিএনপি কতৃক আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং দেশে ও প্রবাসে জামাত বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সময় সতর্ক থাকতে বলেন। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ মালেক, সহ সভাপতি মোশাররফ হোসেন নজরুল ,সহ সভাপতি মোস্তফা কামাল লিংকন,যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ইরান,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রনি শেখ,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম জীবন প্রমূখ। নবনির্বাচিত সাধারন সম্পাদক রেজাউল করিম সম্মেলনের সময় নির্বাচন কমিশনের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।
তিনি বলেন,নির্বাচন কমিশনার তার কিছু কাছের লোক জামাত বিএনপির নেতাদের দিয়ে একটি ভোটার তালিকা গঠন করেন এবং পরবর্তীতে তাদের নব গঠিত কমিটিতে জায়গা করে দেন।তাদের এসব অপকর্ম ঢাকতে নতুন কমিটির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করেন।এ ব্যাপারে তিনি ভারেজ প্রভেন্সি আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ করেন।
