আবু তালিব হোসাইন মিঠু, নাপলী থেকেঃ ইতালিতে নাপলির পালমা কাম্পানিয়ায় স্ট্রোকে আক্রান্ত হয়ে ফরিদ হোসেন খালাশী নামের এক প্রবাসী বাংলাদেশি মৃত্যু বরন করেছে। তার আনুমানিক বয়স ৫৫ বছর।গতকাল ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে নিজ বাসায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন পালমা কাম্পানিয়ায় বসবাস করতেন। তার পিতার নাম মোতাহার খালাশী। আনুমানিক বিকেল ৭ টায় বাসার অন্য এক প্রবাসী এসে তার মৃত্যুদেহ দেখতে পায়।
তার বাড়ী মাদারীপুরের সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের জালালপুর গ্রামে (খালাশীকান্দি)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্র রেখে গেছেন। তার ছেলে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তার মৃত্যুতে পালমা কাম্পানিয়ায় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
