• বৃহস্পতি. এপ্রিল ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে বরিশাল বিভাগ মন্তানিওয়ালা ঐক্য পরিষদ গঠিত

জুলাই 2, 2020

বরিশালের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি তথা বাংলাদেশকে প্রবাসে তুলে ধরার পাশাপাশি নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার লক্ষ্যে গঠন করা হয়েছে বরিশাল বিভাগ মন্তানিওয়ালা ঐক্য পরিষদ রোম ইতালি।

রোমের মন্তানিওয়ালাস্থ খান রেস্টুরেন্টের হলরুমে সভার প্রথম পর্বে বরিশাল বিভাগের সর্বজন মুরুব্বী ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও তাজুল ইসলাম ফিরোজ এর পরিচালনায় জামাল সরদার কে সভাপতি সুমন হক ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে বরিশাল বিভাগ মন্তানিওয়ালা ঐক্য পরিষদ ইতালির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

আয়োজন এর দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি জামাল সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন হক ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ইতালীস্থ বরিশাল বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে নজরুল ইসলাম মাঝি, কামরুল হাসান মন্টু, মজিবর সিকদার, এম এ রব মিন্টু এবং রোমা ওয়েস্টের পক্ষ থেকে হাজী মোহাম্মদ জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতি, বরিশাল বিভাগ যুব সমিতি, বরিশাল জেলা সমিতি, পিরোজপুর জেলা সমিতির নেতৃবৃন্দ ও রোমা ওয়েস্টের নেতৃবৃন্দ।

সভায় আগত সকল অতিথিরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের অভিনন্দন জানান এবং তারা মনে করেন আগামীতে বাংলাদেশী কমিউনিটি কে এগিয়ে নিতে এই সংগঠন অসামান্য অবদান রাখতে সক্ষম হবে।

এ সময় বরিশাল বিভাগ মন্তানিওয়ালা ঐক্য পরিষদ ইতালির নবনির্বাচিত সভাপতি জামাল সরদার এবং সাধারণ সম্পাদক সুমন হক ভূঁইয়া সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেয়ার পাশাপাশি সমাজে অসামান্য ভূমিকা রাখার প্রত্যয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments