• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ’লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার- সাবেক এমপি জুয়েল চৌধুরী

ফেব্রু. 1, 2019

মনির মোল্যা :    ফরিদপুর-২, আসনের সাবেক সংসদ সদস্য, পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে যে ভাবে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন, ক্রীড়া অঙ্গন তার একটি অংশ বিশেষ।

শুক্রবার দুপুর ১২ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি আঃ আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় ও ফুলসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে দেশে শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ বছরে দেশ আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ।

ফুলসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লিয়াকত আলী লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, তদন্ত অফিসার মিরাজ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মারফ হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা বাদল সরদার, এনায়েত হোসেন চৌধুরী, মনিরুজ্জামান আইয়ুব, লিপটন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আঃ আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান মিয়া।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments