
বিশেষ প্রতিনিধি #
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অসহায়, দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরন করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম। শুক্রবার আলফাডাঙ্গা উপজেলার বানা ও পাচুড়িয়া ইউনিয়ন পরিষদে দরিদ্র পাঁচশত মানুষের মাঝে কাপড় বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, মোঃ আকরামুল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য, আসাদুল করিম, পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ শরীফ প্রমুখ।
