অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহেরের বাবা হাজী সাহাব উদ্দীন শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফ্রান্সের প্যারিস গনেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকার দরজিমাটি গ্রামের বাসিন্দা। দেশে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ২০১৪ সালে ফ্রান্সে স্হায়ীভাবে চলে আসেন।
আবু তাহিরের বাবার মৃত্যুর খবরে ইউরোপ জুড়েঁ সাংবাদিক পরিবার ও কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে।
পহেলা মে বুধবার ফ্রান্সের অবারভিলা মসজিদে দুপুর ২টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে ফ্রান্সে দাফন করা হবে।
