• রবি. মে ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আনকোনা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ, ওবায়দুল সম্পাদক ও আমিন সাংগঠনিক নির্বাচিত

ডিসে. 11, 2023

ইতালির বন্দরনগরী আনকোনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে, গেল আওয়ামী লীগ নেতাকর্মীদের কাঙ্খিত ত্রি-বার্ষিক সম্মেলন।

প্রায় বিশ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আনকোনা আওয়ামী লীগের সম্মেলন‌।  সম্মেলন ঘীরে অসংখ্য নেতাকর্মী ছিলেন বেশ আনন্দিত ও উৎফুল্ল। সকলের সম্মতিতে সম্মেলনে আনকোনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফিরোজ বেপারী, সাধারণ সম্পাদক ওবায়দুল খান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আমিন খান নির্বাচিত হোন।

ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এ ঘোষণা করেন। ইতালি জুড়ে নৌকার প্রচারণা ও দেশে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে ইতালি আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বিভিন্ন শহরে সম্মেলনের মাধ্যমে গঠন করা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের কমিটি।

সম্মেলনের প্রথম অধিবেশনে ইতালি আওয়ামী লীগের প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও প্রধান বক্তা ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন , আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে তবেই উন্নত বাংলাদেশ বিনির্মাণে ও দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আলম মুন্সীর সভাপতিত্বে সদস্য সচিব বাবুল খান ও ইমাম হোসেন অপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির, আফতাব বেপারী, শাহ আলম, মজিবর সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পান্না, প্রতিষ্ঠাকালীন সদস্য রেহান উদ্দিন দুলাল ও ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা সহ শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও আনকোনা আওয়ামী লীগ এবং ভেনিস, বলোনিয়া, কাতানিয়া সহ বিভিন্ন শহরের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ এবং অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নির্বাচিত নেতৃবৃন্দ কে আনকোনা আওয়ামীলীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে নির্বাচিত নেতৃবৃন্দ ইতালি আওয়ামী লীগের পাশে থেকে কাজ করে যাবেন বলে মন্তব্য করেন।

 

শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার করতে ইতালি আওয়ামী লীগ-আনকোনা শাখার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি দ্রুত গঠন করা হবে জানান নির্বাচিত প্রতিনিধিরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments