ব্লগ শব্দটি দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইনফরমেটিভ স্টাইলে আমাদের সামনে উপস্থাপন করছে বিভিন্ন ধরনের কন্টেন্ট। টেকনোলোজির এমন সুফল থেকে ইনকাম বা অর্থ উপার্জন করছে বিশ্ববাসী। তারই পথরিক্রমায় বিশেষ করে প্রবাসী নারীরা আর বসে নেই। ইতালিতে তেমনি একটা ফেসবুক অনলাইন মার্কেট স্পেস অল ইন ওয়ান ইতালি। যেখানে ইতালি প্রবাসীদের হাতের নাগালে এনে দিয়েছে দেশীয় কৃষ্টি-সংস্কৃতির উপকরণ। এবার তারা দ্বিতীয় বারের মত ভার্চয়াল জগত থেকে ফিজিক্যালি মিলন মেলার আয়োজন করেছে। এই গেট টু গেদার এ ছিল পোষাক থেকে জুয়েলারি এমনকি বিভিন্ন কারুকার্যের সুস্বাদু হালাল কেক ।
ফেসবুক পেজ অল ইন ওয়ান ইতালির এডমিন আমেনা বিনতে চৌধুরী বলেন, আমরা চাই নিজেদের আন্তরিকতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির স্পর্শে এসে দেশকে এগিয়ে নিতে
গেট টু গেদার এ অংশ নেয় Fashion House in Italy, Polins Cake House, La felicita, Habib Italian Fashion Blog, Pretty dress by somaya ও Artchy. এই আয়োজনের মধ্যদিয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরতে পেরে আনন্দিত।
অল ইন ওয়ান ইতালি আগামীতে সারা ইতালি ব্লগারদের একটি প্লার্টফর্মে এনে নিজেদের অবস্থান আরও শক্ত করার পরিকল্পনা করছে । ইতালি প্রবাসী যে নারীরা শুধুমাত্র ঘরে বসে থাকতো, তারাই আজকে সেই ঘরে বসে থেকে অল লাইনের মাধ্যমে অর্থ উপার্জন করে পরিবারের পাশে দাড়াচ্ছে, অন্যদিকে দেশীয় পোষাক, সাজসজ্জার চাহিদা পূরণ করে বিদেশের মাটিতে দেশকে উপস্থাপন করছে।
