• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শাবিপ্রবিতে কিন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

মার্চ 4, 2021

আজ ০৪মার্চ,২০২১ ইং তারিখ দুপুর ২.০০টায় “কিন সেলাই মেশিন বিতরণ কর্মসূচি’২১ অনুষ্ঠিত হয় শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ মাঠে। উক্ত আয়োজনে  কিন কর্তৃক সেলাই মেশিনের প্রশিক্ষণপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান এবং  সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন এর ৫টি উইংস এর অন্যতম একটি হলো কিন স্কুল। “চেনা হোক প্রতি মুখ শিক্ষার আয়নায়” এই প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় কিন স্কুল। শাবিপ্রবির আশেপাশের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র শিশু-কিশোরদের বিনামূল্যে শিক্ষাদান করে থাকে কিন স্কুল।

 

কিন এর সাধারণ সম্পাদক এবিএম আরিফুল বারি খন্দকার বলেন, “আধুনিক শিক্ষা অনুযায়ী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিয়ে কিন পাঠদান করে আসছে। তাত্ত্বিক জ্ঞান থেকে হাতে কলমে প্রশিক্ষিত জ্ঞান বেশি সমাদৃত। জাতীয় শিক্ষা কমিশন অনুযায়ী “Education should be developed as to increase productivity”এই উক্তিটিকে লক্ষ্য রেখে আমরা কিন থেকে শিক্ষার্থীদের পড়াশুনায় আরো আগ্রহী করে তুলতে এবং ভবিষ্যৎ জীবনে তাদের কর্মসংস্থান এর সুযোগ করে দিতে কম্পিউটার প্রশিক্ষণ এবং সেলাই মেশিনের কাজ শিখিয়ে থাকি।”

 

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কিন এর উপদেষ্টা অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ আল শোয়েব ও প্রভাষক তানভির হোসাইন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যাপক কাজী আতাউর রহমান এবং কিন এর সভাপতি  সাব্বির আহাম্মেদ, সাধারণ সম্পাদক এবিএম আরিফুল বারি খন্দকার সহ অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

 

মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments