বর্তমান সময়ে দেশে বিদেশে অনলাইন বিজনেস বেশ জনপ্রিয় এবং সহজ কেনাকাটার মাধ্যম হয়ে উঠেছে। অনলাইনের বিভিন্ন পেজ বা ব্লগের মাধ্যমে বিশেষ করে নারীরা এই ব্যবসার মাধ্যমে এগিয়ে আসছে।
ইতালি বেজ অনলাইন প্লাটফর্ম all in one Italy নামে ফেসবুক পেজ ভার্চূয়াল জগত থেকে বের হয়ে রাজধানী রোমে নিজেদের অবস্থান জানান দিয়েছে। পেজের এডমিন আমিনা বিনতে ‘র আহ্বানে আয়োজনের প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ার বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির এবং বিশেষ অতিথি বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি শাহীন খলিল কাউসার উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্য ব্লগার তাদের পরিচিতির পাশাপাশি কমিউনিটিতে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন। তারা মনে করেন কেনাবেচার এই সকল অনলাইন মাধ্যম বিদেশে বসেও দেশীয় পোষাকের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে।
প্রধান অতিথি মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন, এই প্লার্টফর্মের মাধ্যমে নারীদের উঠে আসা এবং অর্থনৈতিক দিক শক্তিশালী করছে। অন্যদিকে ইতালিয়দের মাঝে দেশীয় পোষাকে দেশকে রিপ্রেজেন্ট করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
