• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

৩১ দফা সম্পর্কে ঘরে ঘরে গিয়ে জনগণকে জানানঃ সেলিমা রহমান

জানু. 15, 2025

রাজিউল হাসান পলাশ: ৩১ দফা নিয়ে আপনারা গ্রামে গ্রামে যাবেন, ঘরে ঘরে যাবেন, চায়ের দোকানে যাবেন এবং এই ৩১ দফায় কি আছে তা জনগণকে জানাবেন। আমাদের মুক্তিযুদ্ধের অধিকার ধবংস করেছে স্বৈরাচারী সরকার। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা আজকে মুক্ত হয়েছি স্বৈরাচার সরকারের হাত থেকে। তারা আজ পালিয়ে গেছে কিন্তু এতো নিপীড়নের পরেও বিএনপি কোনদিন পালায়নি।

বুধবার বিকেলে ঢাকার ধামরাইয়ে থানা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির কর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালায় এসকল মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান।

তিনি বলেন, জনগণের অধিকার, অর্থনৈতিক অধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। ফ্যাসিবাদীরা বিদেশে অর্থ পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ‘বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও অর্থনৈতিক নাজুক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যে বৃদ্ধির কারণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।’

তিনি আরোও বলেন ‘দুর্নীতিবাজদের রুখে দাঁড়াতে হবে। খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনার জেল-জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। তবুও খালেদা জিয়াকে জেল-জুলুম, অত্যাচার সহ্য করে বিএনপিকে সুসংগঠিত রেখেছেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপি কর্মীদের এগিয়ে আসতে হবে।’বিএনপি ও ছাত্রজনতার উপর যত অবিচার করা হয়েছে সেগুলোর বিচারের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।

এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments