• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

জুলাই 17, 2018

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে মোহাম্মদ আমীর হোসেন নামে এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে
সোমবার(১৬ জুলাই) পবিত্র মক্কা আল-মুকাররমায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার পাসপোর্ট নম্বর: বিআর ০৯৪৭১৩১। চলতি বছর হজ পালন করতে গিয়ে তিনিই প্রথম মৃত্যুবরণ করলেন।

জানা গেছে, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আমীর হোসেন গত ১৫ জুলাই সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৩) -এ সৌদি আরব যান। তিনি আল কুতুব হজ ট্রাভেলস (হজ লাইসেন্স নাম্বার ০৬৭১) এর মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন। তার পিলগ্রিম আইডি নম্বর ০৬৭১০৯৯।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments