রঞ্জু আহমেদ সৌদি আরব 
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে,
জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম,
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান, সৌদি আরব বিএনপি’র সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যুবদলের যুগ্ন আহবায়ক বাহার উদ্দিন বাদল, বগুড়া জেলা যুবদলের সভাপতি সেফার আল বখতিয়ার সহ
আরো বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপি’র সহ-সভাপতি এরশাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন ও মঈন খান সহ সৌদি আরবের তায়েব মক্কা মদিনা বিভিন্ন প্রাদেশিক শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
মাহফিলের বেগম জিয়া সহ মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব, পুরো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মোঃ মোস্তাক ও নাসির উদ্দিন।
