
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১’শ ১২ জন করোনা পজিটিভ শানাক্ত হয়েছে। শনাক্ত সকল ব্যাক্তিকে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবুর ঈদ উপহার প্রদান।
বুধবার বিকালে সংসদ উপনেতার পক্ষে তার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন একার্যক্রমের উদ্ভোদন করেন। এসময় তিনি তিনজন করোনা শনাক্ত ব্যাক্তিকে ঈদ উপহার প্রদান করেন। বাকিদের বাড়িতে ঈদের আগের উপনেতার উপহার পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা সাব্বির হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা হাসান আহম্মেদ বাবুল, উপজেলা আওয়ামী মহিলা নেত্রী জানে-ই মারজানা সারমিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
২৯ জুলাই ২০২০
