• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় যুবলীগ নেতা ফিরোজ মাহমুদের খাদ্য সামগ্রী বিতরন।

এপ্রিল 27, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:   করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা মানুষের কথা চিন্তা করে ফরিদপুরের সালথায় দরিদ্র প্রতিবেশিদের মাঝে ত্রান হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা যুবলীগ নেতা ফিরোজ মাহমুদ। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকা বাসি।

সোমবার সকালে উপজেলা সদরের কাউলিকান্দা নিজ বাড়িতে দরিদ্র প্রতিবেশিদের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবন বিতরন করেন। এ সময় তিনি ৫০ টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শামীম হোসেন, সমাজ সেবক সেকেন মাতুব্বর, হানিফ মাতুব্বর, ওহাব মাতুব্বর, শুকুর ফকির, সিরাজ মাতুব্বর, এসকেন্দার আলী প্রমুখ।

ফিরোজ মাহমুদ সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষেরা কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। কাজে যেতে পারছে না। তাদের কথা বিবেচনা করেই ব্যাক্তিগত ভাবে আমার সামান্য উপার্যন থেকে আমার বাড়ির আশেপাশের ৫০ টি পরিবারে মাঝে সামান্য কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সমাজের বৃত্তবান সকলের কাছে আমার অনুরোধ আপনার সবাই যেন আপনাদের এলাকার বাড়ির আশেপাশের দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসেন।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments