
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুর্নরায উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ তেলায়ত হোসেন, উপজেলা প্রোগ্রামার অফিসার টিপু সুলতান, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, পপুলার লাইফ ইন্সুইরেন্সের ফরিদপুর জেলা কো-অর্ডিনেটর মাহাবুবুল হক বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, সালথা বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক ছরোয়ার হোসেন বাচ্ছু প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বীমার সুফল সম্পর্কে সকলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
