• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় প্রতিবন্ধি কিশোরী ধর্ষন চেষ্টায় এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার!

ফেব্রু. 25, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে চলমান এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আসামী সুজন খন্দকার (২১) বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিলো। সে বড়খারদিয়া ঠাকুরপাড়া এলাকার মোঃ ওসমান খন্দকারের ছেলে। গতকাল রাতে এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, সালথা উপজেলার খারদিয়া গ্রামের ১৫ বছরের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাড়ির পাশের দেবদার গাছের বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে, একই গ্রামের মোঃ ওসমান খন্দকারের ছেলে সুজন খন্দকার । গতকাল ২৪ ফ্রেরুয়ারী সোমবার বিকালে ওই প্রতিবন্ধী কিশোরীকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে দেবদার গাছের বাগানের ভিতরে ধর্ষনের চেষ্টা করে। পরে ওই কিশোরীর ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ওই এসএসসি পরীক্ষার্থী সুজন খন্দকার পালিয়ে যায়। পরে ওই প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় তার বাড়ির লোকজন। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী সুজন খন্দকারকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ধর্ষন চেষ্টার মামলার আসামী সুজন খন্দকারকে খারদিয়া কাজীপাড়া গ্রাম এলাকা থেকে শনিবার সন্ধ্যা রাতে গ্রেফতার করা হয়।

এব্যপারে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষন চেষ্টা মামলার আসামী সুজন খন্দকারকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবং ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments