• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পাট চাষিদের মাঝে পাটের বীজ বিতরণ

মার্চ 16, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সোনালী আশে সোনার দেশ- মুজিব বর্ষে বাংলাদেশ। এই প্রতিপাদ্য সামনে রেখে, ফরিদপুরের সালথায় পাট চাষীদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা কৃষি অফিসার জীবাংশ দাস, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, জাইক্যা কর্মকর্তা রিফাত রিয়াজ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু প্রমূখ।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী জানান, উপজেলার মোট ২৫শ পাট চাষীর মাঝে এক কেজি বীজ ও ১২ কেজি করে সার দেওয়া হবে। আজ রামকান্তপুর ইউনিয়নের ২’শ ৫০ জন চাষির মাঝে বিতরন সম্পন্ন করা হলো।

১৬ মার্চ ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments