• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরন

এপ্রিল 18, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটটি ইউনিয়নের ৭০জন গ্রাম পুলিশ বাইসাইকেল ও পোশাক পেয়েছেন। আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে গ্রাম পুলিশের হাতে এ বাইসাইকেল তুলে দেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

এসময় বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেন বেশ কয়েক জন গ্রাম পুলিশ সদস্য।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, গ্রাম পুলিশের কাজে বেগবান করতে সরকারীভাবে ৭০ জন গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও পোশাক দেওয়া হয়। আশা করি বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশের কাজ আরো বেগবান হবে।

১৮ এপ্রিল ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments