• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে স্থানীয় উপজেলা কমিটির সভা!

মার্চ 18, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাংলাদেশের অভ্যান্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

উক্ত সভায় ডিপুটি সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান বলেন, ফরিদপুরের সালথা-নগরকান্দা উপজেলায় সদ্য বিদেশ থেকে ৪ শতাধিক মানুষ এসেছে। এদের প্রত্যেকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টায়েন থাকতে বাদ্ধ করতে হবে। আপনাদের আশেপাশে সদ্য বিদেশ ফেরত কেও থাকলে উপজেলা প্রশাসন অথবা স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নাম্বারে ফোন করবেন। জরুরি প্রয়োজন ছারা গন-পরিবহন এরিয়ে চলুন। বাসার বাইরে গেলে মাক্স ব্যবহার করুন। নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক করুন। সবাইকে প্রতিদিন ৫-৬ বার সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। আমরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য কমিটি গঠন করছি যাতে আমরা প্রতিদিনের তথ্য প্রতিদিন পাই। এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। আপনার বাড়ির পাশে সদ্য বিদেশ ফেরত কেও থাকলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানাবেন। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে। তাই আমাদের সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে।

১৮ মার্চ ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments