• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় করোনা প্রতিরোধে বিরামহীন ভাবে কাজ করছে পুলিশ!

মার্চ 28, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সালথায় করোনা প্রতিরোধে বিরামহীন ভাবে কাজ করছে পুলিশ! করোনাভাইরাস প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ফরিদপুরের সালথা থানা পুলিশ। প্রতিনিয়ত তারা ছুটে চলেছেন মানুষকে সতর্ক করতে।

শনিবার বিকাল ৪টায় উপজেলা সদর বাজারে ঔষধ, মুদি ও কাঁচামালের দোকানে ক্রেতাদের দূরত্ব বজায় রাখার জন্য গোলবৃত্ত এঁকে দেন পুলিশ। এসময় ক্রেতাদের মাঝে পুলিশ মাক্স বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, তদন্ত অফিসার সুব্রত গোলদার সহ পুলিশের একটি টিম।

উপজেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সালথা থানা পুলিশ বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা জন্য প্রতিনিয়ত তাদের বাড়িতে গিয়ে খোজখবর রাখছেন। জনসমাগম না করার জন্য সর্বক্ষণ সাধারণ মানুষকে সচেতন করছেন। বিনা প্রয়োজনে হাট-বাজারে না আসা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এলাকায় এলাকায় মাইকিং করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments