
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতীয় দৈনিক গনমুক্তি ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি,সালথা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আকাশ সাহার বাবা জিতেন্দ্র নাথ সাহার চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ। ২০২০ ইং সালের ২ই জুন মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিতেন্দ্র নাথ সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর,তিনি স্ত্রী পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার (২ই জুন) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সালথা গ্রামের সাহাপাড়া তার নিজ বাড়িতে ধর্মীয় আচার রীতি পালনের মাধ্যমে স্বর্গীয় জিতেন্দ্রনাথ সাহার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
স্বর্গীয় জিতেন্দ্রনাথ সাহা ভাল ও পরপোকারী মানুষ ছিলেন,তিনি সালথা সাহা পাড়া সার্বজনিন দূর্গা মন্দিরের সভাপতি হিসেবে দির্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। তিনি সালথা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেন। জিতেন্দ্রনাথ সাহা রামকান্তপুর ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক আকাশ সাহা এবং তার পরিবারের সদস্যরা স্বর্গীয় জিতেন্দ্র নাথ সাহার আত্মার শান্তি ও মঙ্গলের জন্য সকলের নিকট দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।
