• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র বল্লভদীতে প্রভাতের হাসি ফাউন্ডেশনের বৃক্ষরোপন।

জুলাই 21, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়েছে। বল্লভদী ইউনিয়নের বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাতুন্দি সপ্রাবি, বাউশখালি, চন্ডিবরদী, চর বল্লভদী, বিষ্ণুদি, আলমপুর এবং পিশনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন রকমের বৃক্ষরোপন করা হয়।

প্রভাতের হাসি ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন গ্রামের একাধিক সদস্যের উপস্থিতে পিশনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বৃক্ষ রোপনের উদ্বোধন করেন সালথা উপজেলার সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান নুরুল।

এসময় সংগঠনটি বল্লভদী ইউনিয়নের বিভিন্ন সমস্যা উপজেলা নির্বাহী অফিসারের নিকট তুলে ধরেন এবং উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে আস্বস্ত করেন ও প্রভাতের হাসি ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন।

সংগঠনটির প্রতিষ্টাতা ও পরিচালক মোঃ সালাহউদ্দিন আহমেদ (পিনু) বলেন, প্রভাতের হাসি ফাউন্ডেশন ইতিমধ্যে বল্লভদী ইউনিয়নে বিভিন্ন কাজ করছে এতিমখানার ছাত্রদের মাঝে আম উপহার, করোনার প্রার্দুভাবে লিফলেট বিতরন এবং বৃক্ষরোপন কর্মসূচি। সংগঠনটি বল্লভদী ইউনিয়নে ধারাবাহিক ভাবে সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবে। এসময় তিনি বল্লভদী ইউনিয়নের সকলের সহোযোগিতা কামনা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments