
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের সালথায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গট্টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার গট্টি ইউনিয়নের দোহারগট্টি ঈদগাহ ময়দানে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনুর সভাপতিত্বে ও সাবেক গট্টি ইউপি সদস্য ইব্রাহিম মাতুব্বরের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কালাম মাষ্টার, বিএনপি নেতা জাহিদ মাতুব্বর, মুরাদ মাতুব্বর, রফিক মেম্বর, বিএনপি নেতা ও সালথা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এনায়েত হোসেন চান মিয়া, জাহাঙ্গীর মাতুব্বর, ইউনুস মাতুব্বর, শাহিন বেপারি, মিলন বেপারি, যুবদল নেতা শাফিকুল ইসলাম, এসকেন মাতুব্বর, জব্বার মাতুব্বর, কালাম মাতুব্বর, ওহিদ মাতুব্বর, সেলিম মাতুব্বর, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক কালাম মাতুব্বর প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া করেন। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আগামীর যে নির্বাচন আসছে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত লাভ করেন এবং দেশের সার্বিক কল্যাণে কাজ করতে পারেন।
দোয়া মাহফিলে দোয়া পাঠ করেন মাওলানা হাসমত আলী সাহেব।
৫ ডিসেম্বর ২০২৫ইং
০১৭১২১৩৪৭৭৪
