• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র আটঘরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এপ্রিল 11, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে নির্যাতিত ফিলিস্তিদের প্রতি সংহতি প্রকাশে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(১১ এপ্রিল) শুক্রবার বিকাল ৪টায় আটঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন ও ধর্মপ্রাণ মুসলিমান এর আয়োজনে ইউনিয়নের গৌড়দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে গৌড়দিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর এর সভাপতিত্বে ও সালথা উপজেলা যুবদল নেতা মোঃ মাহফুজ খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলাম সালথা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, উপজেলা ওলামা দলের সদস্য সচিব ইমদাদুল, বিএনপি নেতা, মুরাদ মাতুব্বর, সালথা উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, সমাজ সেবক সাহেব খান, জামির খান, কামাল মাতুব্বর। এছাড়াও মসজিদের ইমামদের মধ্যে বক্তব্য রাখেন কারী আশরাফুল ইসলাম ইমাম গোবিন্দপুর কেন্দ্র মসজিদ মাওলানা ইমরান হোসাইন খান, মুহতামিম গোবিন্দপুর মাদ্রাসা হাফেজ বশির আহমেদ, মুহতামিম পুটিয়া মাদ্রাসা মাওলানা জামাল উদ্দিন, মুহতামিম গোয়ালপাড়া মাদ্রাসা আরো উপস্থিত ছিলেন, মাওলানা ইকরাম হোসাইন কারী হযরত আলী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আফজাল হোসেন, মাওলানা জাহিদ হাসান, মাওলানা কবির খান প্রমুখ।

সমাবেশে বক্তারা গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের সকলের ইসরাইলী পণ্য ক্রয় ও বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে। দেশের কোন দোকানদার ইসরাইল পণ্য বিক্রি করবেন না। আমাদের দেশের পণ্য আমরা দেশে ব্যবহার করব। বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে জুলুমকারীদের প্রতিহত করতে হবে।

১১ এপ্রিল ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments