• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

জানু. 28, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাংলাদেশ স্কাউটস এর ৫ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করে বাংলাদেশ স্কাউটস সালথা উপজেলা।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জোনের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়- মাদ্রাসা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এসময় কাউন্সিলের মাধ্যমে তিন বছরের জন্য উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী ও সাধারণ সম্পাদক যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাসসহ ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

২৮ জানুয়ারি ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments