• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

ফেব্রু. 3, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় এক সাংবাদিকের বাড়িতে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

বাড়িতে চুরি হওয়া ওই সাংবাদিকের নাম সাইফুল ইসলাম। সে দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি।

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার মায়ের গলায় দেশীয় অস্ত্র রামদা ধরে জিম্মি করে চোরেরা চুরি করেছে। এসময় আট আনা ওজনের একটা স্বর্ণের চেইন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩ ফেব্রুয়ারি ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments