
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগষ্ট) বিকেলে সালথা মডেল মসজিদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারি আজিজুর রহমান মজনু, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সালথা উপজেলা শাখার সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকি (নসরু মিয়া)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মো. মুকুল হোসাইন, সোনাপুর ইউনিয়নের সভাপতি আলিমুজ্জামান শরীফ, ভাওয়াল ইউনিয়নের সেক্রেটারি ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ফরিদ আহমদ, যদুননন্দি ইউনিয়নের সেক্রেটারি কবির আহমেদ, বল্লভদী ইউনিয়নের সেক্রেটারি মাও. মিকাইল হোসাইন প্রমূখ।
এসময় সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, চ্যানেল এস এর সালথা প্রতিনিধি আবু নাছের হোসাইন, প্রেসক্লাবের সহসভাপতি মনির মোল্যা, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সাংবাদিক মজিবুর রহমান, আরিফুল ইসলাম, মারুফ হোসেন, জাকির হোসেন, শরিফুল হাসান, মোশারফ মাসুদ, আকাশ সাহাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম।
মতবিনিময় সভায় জামাত নেতারা বলেন, ‘সাধারণ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্ত চায় জামায়াতে ইসলামী। আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। জামায়াতে ইসলামী এদেশে ভেসে আসা সংগঠন নয়। এ সংগঠন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার সংগঠন।’
তারা বলেন, ‘২০০৬ সাল থেকে এদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। এখন সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল। তাইতো সামনের প্রতিটা নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।’
২৮ আগষ্ট ২০২৪
