• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত

মে 1, 2026


মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সালথা উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শ্রমিকদের অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় শ্রমজীবী মানুষ, সংগঠনের কর্মী-সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সালথা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা দাবি পেশ করা হয়।

কর্মসূচির শেষ পর্বে সংগঠনের সভাপতির বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান, ভাওয়াল ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন, সোনাপুর ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, উপজেলা জামায়াত নেতা আলী আকবরসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতাকর্মীরা।

০১ মে ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments