
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর জিসি – গট্টি মাদরাসা মোড় পর্যন্ত সৈয়দ শাহ হামিদুল্লাহ সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকাল তিনটায় ৭ কোটি টাকা ব্যায়ে সাড়ে ৩কিলোমিটার সড়ক নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুবাব্বার, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, আওয়ামীলীগ নেতা খোরশেদ খান, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত নির্মাণ কাজ বাস্তবায়ন করবে সালথা উপজেলা এলজিইডি।
৩০ মার্চ ২০২৪
