
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবু ছায়েম।
জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৬-এ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে কাজী আবু ছায়েম বলেন, আমি আজীবন শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য কাজ করে যেতে চাই। এলাকার শিক্ষার মান উন্নয়নে সর্বক্ষণ আমি চেষ্টা করি ছেলে-মেয়েদের ভালো পড়াশোনা করানোর জন্য। ভবিষ্যতে আমার এই প্রচেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ।
১৬ জানুয়ারি ২০২৬
