• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

মার্চ 26, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেললা সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, যুবদল নেতা বালাম হোসেন, শাফিকুল ইসলাম, জসিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা মহিলা দল নেত্রী ফারজানা ইয়াছমিন, বিউটি আক্তার, তাসালিমা আক্তার, রুমা বেগমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

২৬ মার্চ ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments