
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবারে (২৬ জানুয়ারী) বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপুটি গ্রামে এই অভিযান চালায় উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, উপজেলার খলিশপট্টি এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে ফিরোজ মোল্যা (৩৪) কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়।
২৭ জানুয়ারি ২০২৬
