• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বাবার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

জুন 24, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাবার উপর অভিমান করে ফরিদপুরের সালথায় ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেঁচিয়ে সামিউল শরীফ (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে, কি কারনে সামিউল বাবার সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেটা জানা যায়নি।

সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সামিল বড় খারদিয়া গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে ও বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, বাবার উপর অভিমান করে ৬ষ্ট শ্রেনীর ছাত্র সামিউল আত্মহত্যা করে। নিহতের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

২৪ জুন ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments