
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র সহ (ঢাল-কাতরা-টেঁটা-হকিস্টিক) ৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮মে) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও গট্টি গ্রামের বিভিন্ন বাড়িতে এই অভিযান চালায় সালথা থানা পুলিশ।
অভিযানে আটককৃতরা হলেন- কুদ্দুছ মিয়া (৬৫), তুষার মাতুব্বর (২৩), নজরুল ব্যাপারী (৩০) ও হবি ব্যাপারী (২৪)।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বালিয়া ও গট্টি গ্রামে দুটি পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। পুনরায় সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিভিন্ন বাড়িতে ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ৯টি ঢাল ও ৭টি সড়কি, ৭টি টেঁটা ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। এসময় ৪জনকে আটক করা হয়েছে । আটককৃতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
৮ মে ২০২৫
