
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান দায়িত্ব নেওয়ার পরই ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে থানার পুলিশ সদস্যদের নিয়ে এলাকায় মহড়া পরিচালনা করেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সালথা থানা পুলিশের ৩০ থেকে ৩৫ সদস্য নিয়ে মহড়া পরিচালনা করেন তিনি।
এসময় সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মহড়ার সময় ওসি বাবলুর রহমান খান বলেন,
“নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেউ যদি এলাকায় নাশকতার চেষ্টা করে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করছে। জনগণের প্রয়োজনে থানায় ওসির কক্ষ সবসময় খোলা থাকবে।”
তিনি আরও বলেন, আমার থানা এলাকায় কোনো ফ্যাসিস্টের লোক নাশকতার পায়তারা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
১২ ডিসেম্বর ২০২৫
