
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মুনসুর মাতুব্বারের বাড়ির সামনে পুকুর থেকে সালথা-ফরিদপুর আঞ্চলিক মহা সড়কের পাশে অবৈধভাবে খননযন্ত্র -ড্রেজার মেশিন- দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করায় পুকুর পাড়ে থাকা পাকা সড়ক চরম হুমকির মূখে পড়েছে। যে কোন সময় পাড় থেকে সড়কের কিছু অংশ ভাঙনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বুধবার (৩ডিসেম্বর) জানিয়েছেন- উপজেলা প্রশাসনকে অবগত করলে কোনো প্রতিকার মিলছে না। ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তারা এসে দেখে যায়। কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এবিষয়ে বালু উত্তোলনকারী ড্রেজার মালিক নুর আলম বলেন, আপনারা ঠিকাদার শহিদের সাথে কথা বলেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুন সরকার মুঠো ফোনে বলেন, আপনার মাধ্যমে আমি জানতে পারলাম। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
৩ ডিসেম্বর ২০২৫
