• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ইউপি সদস্যের স্ত্রীর আত্মহত্যা

মার্চ 25, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আখি আক্তার (২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কানইর গ্রামে নিজ ঘরের আড়ার সাথে থাকা সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আখি আক্তার গট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. পারভেস মোল্যার দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানান, ইউপি সদস্য পারভেস মোল্যার প্রথম স্ত্রী ছিল। তার একটি ছেলে সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর গত বছর পাশের সোনাপুর ইউনিয়নের বড় বাঙরাইল গ্রামে সাহিদ মোল্যার মেয়ে আখি আক্তার বিয়ে করেন পারভেস। ধারনা করা হচ্ছে পারভেজর প্রথম স্ত্রীর কথা ভেবে মানসিক চাপ থেকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে আখি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে, মনের ক্ষোভ থেকে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৫ মার্চ ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments