• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলার চেয়ারম্যানের সাথে স্বেচ্ছাসেবক সংগঠন “নরত্ব”-সালথা’র শুভেচ্ছা বিনিময়।

এপ্রিল 14, 2020

মনির মোল্যা (সালথা) ফরিদপুর প্রতিনিধিঃ
মানবসেবা প্রকৃত ধর্ম এই শ্লোগান-কে ধারণ করে সালথা উপজেলার একদল যুবক প্রতিষ্ঠিত করে সম্পন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন “নরত্ব”-সালথা।

আজ “নরত্ব”-সালথা’র সদস্যরা সালথা উপজেলার সুনামধন্য চেয়ারম্যান জনাব ওয়াদুদ মাতুব্বর সাথে আনুষ্ঠানিক সৌজন্যে সাক্ষাৎ করেন।

এসময় “নরত্ব”-সালথা’র সকল সদস্যরা তাদের পূর্বের মূল কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

“নরত্ব”-সালথা’র প্রধান উপদেষ্টা জুবায়ের চৌধুরী কাজল জানান, আমাদের চেয়ারম্যান মহাদয় বর্তমানে অনেক ব্যস্ত সময় পার করছে। করোনা ভাইরাস নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ সাহায্য সহযোগিতা বিভিন্ন ইউনিয়নে নিজ তত্বাবধানে তিনি বিতরণ করে যাচ্ছে। তার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এটাই আমাদের অনেক বড় পাওয়া।

“নরত্ব”-সালথা’র সমন্বয় সুমন, জয়, সবীজ জানান, আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন নরত্ব কার্যক্রমে চেয়ারম্যান মহাদয় অত্যন্ত খুশি। তিনি আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে আমাদের উৎসাহিত করেছেন। চেয়ারম্যান মহাদয় “নরত্ব”-সালথা পাশে থাকবেন বলে জানিয়েছে।

সালথা উপজেলার চেয়ারম্যান জনাব ওয়াদুদ মাতুব্বর “নরত্ব”-সালথা-কে আশ্বস্ত করেছেন, তিনি আমাদের সংগঠনের কাজে সন্তুষ্ট হয়ে আমাদের সংগঠনকে আরো কিছু সাবান, মাস্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সালথা উপজেলার মানুষকে মরণব্যাধি ভাইরাস করোনা হাতে থেকে যাতে সাধারণ মানুষ রক্ষা পায় এই ব্যাপারে আমাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।

তিনি আরো বলেন, সালথা উপ‌জেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব মোহাম্মাদ হা‌সিব সরকারের সাথে আলাপ আলোচনা করে “নরত্ব”-সালথা যাতে মানব কল্যাণে আরো সামনে এগিয়ে যেতে পারে এই ব্যাপারে আশ্বস্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা এস এ শামীম ও “নরত্ব”-সালথা’র সদস্য মহিদ চৌধুরী ও ফাহামিদ চৌধুরী ফাহিম।

তাছাড়া আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলার সুনামধন্য দুই সাংবাদিক আবু নাসের হোসাইন ও মনির মোল্লা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments