
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য ফরিদপুর ১, আমিন জুয়েলার্সের কর্নধার আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ জামাতা দোকাটি অ্যাপারেলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি.এ কে এম সানাউল হক(স্বপন) এর মৃত্যুতে ফরিদপুর ১ আসনের সর্বস্তর এর জনগন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ ভোর ৪:৪৫ ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদপুর ১ আসনের সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
